বিশ্বনাথে যুবদল নেতার নামে ফেসবুকে ফেইক আইডি : থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

61797808 670439290062444 6529947966214504448 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথের জানাইয়া গ্রামের মৃত রহিম উল্লার পুত্র ও উপজেলা যুবদলের সদস্য মো. আসক আলীর নামে ফেসবুকে একটি ফেইক আইডি খোলে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোটস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী জিডি করা হয়েছে। গত ২৯ মে বিশ্বনাথ থানায় এই জিডি করেন আসক আলী।
সাধারণ ডায়েরীতে আসক আলী উল্লেখ করেন- ফেসবুকে ‘আসক আলী’ নামে তার একটি আইডি রয়েছে। উক্ত আইডি ছাড়া তার অন্য কোন আইডি নেই। কিন্ত ইদানিং তার নাম ও ছবি ব্যবহার করে কে বা কাহারা একটি ফেইক আইডি খোলে ওই আইডি থেকে বিভিন্ন বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিতেছে। তাই তার ছবি কিংবা নামীয় কোন ফেইক ফেসবুক আইডি থেকে অতিত, বর্তমান বা ভবিষ্যতে যাতে কেহ কোন বিভ্রান্তিমলক পোস্ট করে তার ক্ষতিসাধন করতে না পারে সেজন্য তিনি এই সাধারণ ডায়েরীটি করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪