বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে মদরিছ আলী ফাউন্ডেশনের অনুদান প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত যুবক মঈন উদ্দিন এরশাদের চিকিৎিসায় পাশে দাঁড়িয়েছে সিলেটের বিশ্বনাথের ‘মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক আজির উদ্দিন ওই ক্যান্সার আক্রান্ত যুবককে প্রাথমিকভাবে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ মাঝগাঁওয়ের জহুর আলীর ছেলে মঈন উদ্দিন এরশাদের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন সংগঠনের মহা-সচিব, উপজেলা সুজনের যুগ্ম-সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। এসময় তার সঙ্গে ছিলেন ‘মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন’র যুগ্ম-মহাসচিব সাংবাদিক কামাল মুন্না ও সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।
অনুদান প্রদানকালে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মঈন উদ্দিন এরশাদের বড়ভাই ইদ্রিস আলী, তরুন সংগঠক সাদ্দাম হোসেন জুনেদ, ইকবাল হোসেন, শাহীন খান, নাছির উদ্দিন, আল-আমীন, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শুধু মঈন উদ্দিন এরশাদের চিকিৎসার্থে নয়, ‘মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন’ বিশ্বনাথের আরও অসংখ্য রোগীদের চিকিৎসার্থে সংগঠনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনটি দৌলতপুর ইউনিয়নের অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণসহ পর পর তিনবার প্রাথমিক বৃত্তি প্রদানসহ আর সামাজিক উন্নয়নে অবদান রাখছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪