বালাগঞ্জে মরহুম মো. ইদ্রিস মিয়া ইউকে ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 05.05.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলহাজ্ব মরহুম মো. ইদ্রিস মিয়া ইউকে ট্রাস্টের পক্ষ থেকে দেড় শতাধিক গরিব, অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৫মে) বিকালে বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলহাজ্ব মরহুম মো. ইদ্রিস মিয়া ইউকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো. আশরাফ রহমান ফটিক, মো. আতাউর রহমান খোকন, মো. হাবিবুর রহমান রুকন, মো. হাফিজুর রহমান লিপন, মো. হাদিছুর রহমানের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া। অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, ট্রাস্টের কর্মকর্তা আতিকুর রহমান জুনেদ এবং মোস্তাকুর রহমান জাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১১ সালে প্রতিষ্ঠিত আলহাজ্ব মরহুম মো. ইদ্রিস মিয়া ইউকে ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর এলাকার গরিব, অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪