দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি আই ক্যাম্প সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Eye camp photo 1দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে ফ্রি আই ক্যাম্প সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) তাজপুর ভার্ড চক্ষু হাসপাতালের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী এই আই ক্যাম্পে দয়ামীর ইউনিয়নের প্রায় সাতশত দরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা দেয় দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে। কুরুয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।

ট্রাস্টের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, কুরুয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ফয়জুল ইসলাম মাসুক, দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক বদরুল হোসাইন জুনা চৌধুরী, কোষাধ্যক্ষ তহুর আলী, সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ, ট্রাস্টি হায়দার আলী, সাজনা আক্তার।

ইউপি সদস্য ইমাদ উদ্দিন লিলুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক জামাদুল ইসলাম জামাল, মাদ্রাসা সুপার এমরান আহমদ, নজরুল ইসলাম আহাদ, স্কুল শিক্ষক মাহফুজুর রহমান জুয়েল, মখলিসুর রহমান, আফসর আলী, মতিন জায়গীরদার, আব্দুস সালাম, আব্দুল মতিন প্রমুখ। আই ক্যাম্পে ৫৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করানো হয়।

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্পের সম্পূর্ণ অর্থায়ন করেন কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মান্নানের মেয়ে ট্রাস্টের অন্যতম ট্রাস্টি হেনা মান্নান। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪