বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা আকদ্দুছ-সেলিম সংবর্ধিত

Ayas-ali-Advertise
SAMSUNG DIGITAL CAMERA
SAMSUNG DIGITAL CAMERA
Facebook
Twitter
WhatsApp

7.04.19

বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যের ব্রাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলী ও বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম’কে সংবর্ধনা প্রদান করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবাসী হেলাল উদ্দিন, যুবলীগ নেতা সায়েদ আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, রফিক হাসান মেম্বার, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, শানুর আহমদ জয়দু, তৈমুছ আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, ফজলু মিয়া, নূরশেদ আহমদ, জাবেদ মিয়া, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, হিমেল আহমদ, মিয়াদ আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪