বালাগঞ্জে জাগরণী যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 06.04.2019 3বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার নশিওরপুর জাগরণী যুব সংঘ’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত প্রবাসীরা হলেন নশিওরপুর ডেভলাপমেণ্ট এসোসিয়েশন ইউকে’র সদস্য আব্দুল কাইয়ুম ইমাম ও মো. ফরহাদ আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট আইনজীবী, নোটারী পাবলিক এডভোকেট জুয়েল আহমদ। সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা সদস্য তখলিসুর রহমান, ডা. আব্দুর রহমান, চেরাগ আলী, সংঘের সাবেক সভাপতি হারুন রশিদ, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, প্রতিষ্ঠাতা সফিক মিয়া, সুবোধ চন্দ্র মালাকার, সাবেক সহ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম শিহাব, কোষাধ্যক্ষ সাইফুর রহমান মামুন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদেশ গমন উপলক্ষে সংঘের প্রচার সম্পাদক এলআই সামাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪