ব্রিটেনে বিশ্বনাথের নেছার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Nesar aliবিশ্বনাথনিউজ২৪ :: ব্রিটেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার  কৃতিসন্তান নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ছেন। তিনি গত ২ এপ্রিল যুক্তরাজ্যের কিগলী শহর থেকে  লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন বিনা প্রতিদ্বন্ধিতায়  কাউন্সিলর নির্বাচিত হন।

নেছার আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কারিকোনা গ্রামের মরহুম জবান আলীর পুত্র। ৭ ভাই ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। নেছার আলী ২য় বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ায় তাঁর জন্ম ভূমি বিশ্বনাথের কারিকোনা গ্রামের মানুষের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪