বিশ্বনাথের জিনিয়াস চাইল্ড একাডেমীর ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

123 2প্রতি বছরের ন্যায় এবারও পিএসসি পরীক্ষায় সাফল‌্য অর্জন করে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নতুন বাজারস্থ জিনিয়াস চাইল্ড একাডেমীর শিক্ষার্থীরা। ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ১০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তাদের মধ‌্যে ৭জন  জিপিএ-৫ ও ৩জন শিক্ষার্থী এ গ্রেড পায়। জিপিএ-৫ প্রাপ্তদের মধ‌্যে বৃত্তি লাভ করেছে ৪জন শিক্ষার্থী। এর মধ‌্যে টেল্যান্টপোল বৃত্তি পেয়েছে মাহবুবা বেগম রুমি ও ফারুমা বেগম সোমা এবং সাধারণ বৃত্তি পেয়েছে ফাহিম হোসেন ও মাহবুবা ইসলাম নিশাত।

ছাত্র ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে সকলে নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুর রকিব। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪