বিশ্বনাথে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে রায়কেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার রায়কেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আল তালহা (অনিক)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সে।

আব্দুল আল তালহা (অনিক) বিশ্বনাথ উপজেলার রায়কেলী গ্রামের মো. আফজল মিয়া ও মোছা. রোকসানা বেগমের দম্পতির ছেলে।

তালহার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। তারা বলেন, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তালহা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। এ জন্য তারা সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪