বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ছহিফাগঞ্জ মাদ্রাসার নৈপুণ‌্য

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

55869307 2145169492263914 2388164832059719680 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (২৬মার্চ) নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উক্ত দিবসে স্থানীয় রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ‌্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজ, ডিসপ্লে (শরীর চর্চা) প্রদর্শন এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে নৈপুণ‌্য দেখায় উপজেলার ছহিফাগঞ্জ এস ডি মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা মাদ্রাসায় পড়ালেখা করেও কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন, কাবাডি ও দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  হওয়ায় এবং সুন্দর ডিসপ্লে (শরীর চর্চা) প্রদর্শন করায় বিষয়টি সকলের নজর কাড়ে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষক আইন রচনা প্রতিযোগিতায় উক্ত মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র সাঈদ আদনান উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।

54405392 2145169042263959 5088179998167138304 nএব‌্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা মাওলানা আব্দুর রউফ বলেন- মাদ্রাসার এই সাফল‌্যে আমরা অত্যান্ত খুশি । তিনি এ সফলতার জন্য সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানান এবং এই সফলতা যাতে অব্যাহত থাকে এজন্য শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ সকলের সহযোগীতা কামনা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪