বিশ্বনাথে হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব’র ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

54517700 788529838186969 6122731040160088064 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার জানাইয়া ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে জনতা সংঘ শ্রীধরপুর ও তরুণ ক্রীড়াচক্র খাদিমপুরের পক্ষে অংশ নেয়া দেশী-বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপূণ্যে মুগ্ধ দর্শকেরা। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জনতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তরুণ ক্রীড়াচক্র।

ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. পংকি খান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান।

ফাইনাল খেলা শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ধারা ভাষ্যকার মোহাম্মদ আলী লিঠন ও দিলসাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক মো. মিছবাহ উদ্দিন।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিরামত সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি বাবুল মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (সাবেক) আহমদ নূর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ঠ সমাজসেবক হাজী ময়নুর রহমান, ক্রীড়ানুরাগী বসারত আলী বাচা, মো. সেবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মকদ্দুছ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল জলিল জালাল, ক্রীড়ানুরাগী নূরুল হক মেম্বার, নিখিল পাল, আব্দুর রব, শাহ আলম খোকন, নাজিম উদ্দিন, হাসমত আলী, সুরমান খান, শাহ আমির উদ্দিন, শাহজাহান, মোবারক হোসেন, তাজিম, ওয়াসিম উদ্দিন, আজিজুর রহমান, শাহ নিজাম, জুবায়ের আহমদ জয়, মুহিন মিয়া, আল-আমিন, রায়হান মিয়া, মামুন, এমরান, ফাহিম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪