বিশ্বনাথের খাজাঞ্চীতে ৮ম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল আজ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

53746387 619098711894998 5601605748850163712 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের ৮ম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (২২ মার্চ)। খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উওরের মাঠে বিকেল ৩টায় এ খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশগ্রহন করবে হিরক নভাগ ইয়াং স্টার স্পোটিং ক্লাব ও সুরমা স্পোটিং ক্লাব বৃহওর মাসুক বাজার।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস‌্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহী উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক, বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ‌্য প্রবাসী জামাল উদ্দিন রেজা, টুর্ণামেন্টের ১ম পুরস্কার দাতা সৌদী আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গণি, ২য় পুরস্কার দাতা যুক্তরাজ‌্য প্রবাসী আনছার আলী ও ৩য় পুরস্কার দাতা সৌদি আরব প্রবাসী রুহুল আমীন।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের সভাপতি আফতাব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাবুল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪