বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আলতাব হোসেন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

53525888 1716771281801987 5517259067967406080 nবিশ্বনাথনিউজ২৪ :: নির্বাচনে হেরেও বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আওয়ামী লীগের সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন। সোমবার ৫ম উপজেলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের হয়ে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন আলতাব হোসেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুনু মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলিয়া বেগম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেও আলতাব হোসেন পরাজিত হন।

তাঁর এই পরাজয়কে বরণ করে সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটার্স দেন। এমনকি বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান লিটুর ছবি পোষ্ট করে তাকে অভিনন্দন জানান তিনি।

তাঁর এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তলে ধরা হলো-

সুপ্রিয় বিশ্বনাথবাসী,
বিশ্বনাথ উপজেলা নির্বাচনে আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন বা ভোট দিয়ে সাহায্য করেছেন ও প্রবাস থেকে খোজ খবর নিয়েছেন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। আপনাদের এ অফুরন্ত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে শুধুই দিয়েই গেলেন, বিনিময়ে কাউকে কিছুই দিতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন।
তবে জয় পরাজয় বড় কথা নয়, আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, মরণের আগ পর্যন্ত পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের অব্যাহত দোয়া ও ভালোবাসা কামনা করছি। পাশাপাশি নবনির্বাচিত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া , ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান লিটু এবং মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। -আলতাব হোসেন

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪