বিশ্বনাথে আ’লীগ সমর্থিত জুলিয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

32বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে সোমবার (১৮ই মার্চ) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জুলিয়া বেগম। রাত ১১টায় তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।

ভাইস-চেয়ারম্যান পদে জুলিয়া বেগম ‘কলস’ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নুরুন্নাহার ইয়াসমীন ‘ফুটবল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নাজমা বেগম ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৯৮ ভোট, (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) স্বপ্না শাহীন ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৩৫ ভোট এবং নেহারা বেগম শিকদার ‘পদ্মফুল’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৩৩ ভোট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪