খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের চেষ্টা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

file (1)নিউজ ডেস্ক:: গুলশানে বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, “মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠণের সদস্যরা খালেদা জিয়ার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পুলিশ বলছে, তারা ঘেরাওকারীদের গুলশান-২ মোড়েই আটকে দিয়েছেন এবং তাদেরকে খালেদা জিয়ার বাড়ির কাছে যেতে দেয়া হবে না। সেখানেই এখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন।

গুলশান-২ মোড়ে প্রতিবাদকারীদের সাথে যোগ দিয়েছেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মিসেস জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।

এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪