সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

46633ডেস্ক রিপোর্ট : মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান বলেছেন, কাবাডি খেলা বাংলাদেশের একটি জনপ্রিয় এবং জননন্দিত খেলা। যে খেলার মধ্যে দিয়ে গ্রাম অঞ্চলের ঐতিজ্য পরিস্ফূটিত হয়ে উঠে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ খেলাটি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে।

বুধবার নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়াম মোহাম্মদ আলী জিমনেশিয়াম’র মাঠে সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০১৫’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়শন সিলেট জেলার সভাপতি মাহী উদ্দিন সেলিম, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম, রহমত উল­াহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম, কামাল হোসেন, সিলেট বিভাগ ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমেদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, আউয়াল চৌধুরী, বিপুল সেন প্রমুখ।

ফাইনাল খেলাটি সিলেট ও সুনামগঞ্জ জেলা মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সিলেট জেলা দল বিজয় লাভ করে।  খেলা পরিচালানা করেন গোলাম ফারুক, তান্না সিদ্দিকী, দিপাল কুমার সিং, হাসানুজ্জামান মিলন, হেলাল আহমদ, এম মতিন, হাসান আলী বাদল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪