বিশ্বনাথে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিহত ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

13.12.15নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার সিঙ্গেকাছ বাজার পাশ্ববর্তি এলাকার ধান ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি রফিকুল হোসেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বুঝা যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত হয়েছে।

এলাকাবাসী জানান, সিঙ্গের কাছ বাজারের পশ্চিম পাশে দুটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। ওই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে শনিবার রাতের কোনো এসময় কয়েকজন চোর আসে। বিদ্যুতের খুটির ছিদ্রর মধ্যে কয়েকটি রড লাগানো রয়েছে। এতে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত হয়। এতে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪