জগন্নাথপুরে শ্রমিকলীগের আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

63785_a lig flag (3)জগন্নাথপুর অফিস :: জাতীয় শ্রমিকলীগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস ও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বজিত পাল, দপ্তর সম্পাদক সুদিন কুমার দাস, হোটেল শ্রমিকলীগ সভাপতি অর্জুন রায় জিবন, সহ-সভাপতি মৃদুল দাস, সাধারন সম্পাদক নিরঞ্জন কর, যুবলীগ নেতা জিয়াউর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ দাস, সাংগঠনিক সম্পাদক হরিপদ দাস প্রমূখ। সভায় বক্তারা মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতিসহ আগামী ৩০ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থনে কাজ করে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪