বাংলা টাউন রেস্টুরেন্টে এসোসিয়েশন এর সভাপতি, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি, বিশিষ্ট ব্যবসায়ী গোলজার আহমদ এর মাতা ও বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের মরহুম মহসিন আলীর স্ত্রী ফুলেছা বিবি (৭৫) শুক্রবার ভোর ৫টায় লন্ডনের কিংজর্জ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-রাজিউন।
মরহুমার নামাজের জানাযা শনিবার বাদ যোহর (দুপুর ১২.৩৫ঘটিকা) ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। পরে থাকে লন্ডনের একটি করবস্থানে দাফন করা হবে। মরহুমার নামাজের জানাযায় অংশনিতে ও তার পরিবারের পক্ষ থেকে কমিউনিটির সকলের কাছে দোয়া কামনা করেছেন মরহুমার ছেলে গোলজার আহমদ।
এদিকে তরুন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী গোলজার আহমদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আছকির আলী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের সেক্রেটারী ড. মুজিবুর রহমান, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ, বাংলা টাউন রেস্টুরেন্টে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি মির্জা আসহাব বেগ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়াল ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি সামছুদ্দিন সামস, সেক্রেটারী মহব্বত শেখ, ট্রেজারার কদর উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন জনকল্যান ট্রাষ্টের সভাপতি আব্দুল বাছিত রফি, সাধারণ সম্পাদক বখতিয়ার খান, দৌলতপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুশ শহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মনির খান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আবুল কালাম।









