বিশ্বনাথে প্রবাসীকে ইসলামী ছাত্র সংস্থার সংবর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

index9নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী ও ইসলামী ছাত্র সংস্থার সাবেক দায়িত্বশীল আবদুল হাদি ফায়সাল কে ইসলামী ছাত্র সংস্থা সংবর্ধনা প্রদান করেছেন। মঙ্গলবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি শফিক উদ্দিন পিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আনহার শাহানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আবদুল হাদি ফায়সাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি ফরিদ উদ্দিন, আলতাফুর রহমান, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির যুগ্ম-সম্পাদক মুক্তার হোসেন, জুবায়ের আহমদ, আনহার আলী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠক আবুল কাশেম, সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, মঈনুল ইসলাম, আজাদুল ইসলাম, লায়েছ আহমদ, ইব্রাহিম আলী, মোজাহিদ আলী, বিলাল হোসেন, জাকির হোসেন, হোসাইন রাজন, আবদুল আলীম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪