বিশ্বনাথ ডিগ্রী কলেজের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

imagesনিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ ডিগ্রী কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সোমবার কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মিলাদ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশ্বনাথ থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান মানিক, অধ্যাপক গোলাম মোস্তফা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজা মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক তাপসী চক্রবর্তী, এনামুল হক, রুষিত কান্তি দাশ, রোকেয়া বেগম, অনবীর রায়, বনানী চক্রবর্তী, আব্দুস শহিদ, শাহাদাৎ হোসেন, শরীফউদ্দিন, সঞ্জিত কুমার সাহা, অঞ্জ আর্চায্য, উম্মে শেফা, মুহাম্মদ রোকনুজামান, শাহ আলম তালুকদার, শেখ এনামুল হক, মোহাম্মদ নাসিম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪