বিশ্বনাথে শাহ আব্দুর রহিমের বার্ষিক উরুস মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

02নিজস্ব প্রতিবেদক :বিশ্বনাথে গত শনিবার রাতে পূর্ব শ্বাসরাম আবক্রপুর গ্রামে শাহ আব্দুর রহিম এর বার্ষিক উরুস মাহফিল মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। উরুসে বিভিন্ন স্থান থেকে শাহ আব্দুর রহিম এর শত শত ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন। মধ্য রাতে মাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাউল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাউল সিরাজউদ্দিন, শাহারুল ইসলামসহ বেশ কয়েক জন বাউল গান করেন।
এদিকে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ডাক্তার আছাবউদ্দিন আছকির বার্ষিক উরুসে সবাই সহযোগিতা করার জন্য কৃতজ্ঞা জানিয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪