বিশ্বনাথ উপজেলা ডাকঘরে পোষ্টমাস্টার সংবর্ধিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0911নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা পোষ্টমাস্টার গোলাম মস্তফার বদলিজনিত বিদায় ও বাবু মধুসুদন বণিকের দায়িত্বগ্রহন উপলক্ষে এক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। পোষ্টমাস্টার মধুসুদন বণিকের সভাপতিত্বে ও ডাক কর্মকর্তা দেওয়ান আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাক ঘরের ডেপুটি পোষ্টমাস্টার আব্দুল মালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মুজিবুর রহমান খান পাঠান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পোষ্ট মাস্টার গোলাম মস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক কর্মকর্তা আফাজ উদ্দিন, নেপাল দত্ত, বিপুল চন্দ্র মালাকার, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন জুয়েল, রজত কান্তি পাল, লিটন রঞ্জন রায়, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান ও স্বাগত বক্তব্য রাখেন মলয় ভট্রাচার্য্য। মানপত্র পাঠ করেন ইকবাল হোসেন
এসময় উপস্থিত ছিলেন ডাক কর্মচারী ইব্রাহিম আলী, শুয়াইবুর রহমান, পংকি মিয়া, বিরোদ সরকার, ইকবাল হোসেন, বিরেন্দ্র কুমার দে, স্বপন কুমার দে প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪