ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৭

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

hand-arrist-atokওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পিরকিয়া রহি দাস(৪৯)সহ ৭ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, উপজেলার শশারকান্দি গ্রামের মৃত লুলুয়া রুহি দাসের পুত্র পিরকিয়া রহি দাস, লামা তাজপুর গ্রামের মৃত সৈয়দ মনিরুল ইসলামের পুত্র সৈয়দ রনি, সৈয়দ মজনু, সৈয়দ সুমন, সৈয়দ মামুন, গজিয়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র শামু ও জসিমের পুত্র মান্নান। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
ওসমানীনগর থানার এসআই সাইফুল আলম আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪