ইলিয়াছ মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ilieasaliযুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলার বিএনপির অন্যতম নেতা ও থানা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলীর সম্মানে ‘ইলিয়াছ মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যে’র উদ্যোগে এক মতবিনিময় সভা বুধবার নিউইংটনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুবদল নেতা আফজাল হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক গৌছ আলী, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ড. মুজিবুর রহমান, জসিম উদ্দিন সেলিম, কলচেষ্টার বিএনপির আহবায়ক মিসবাহ উদ্দিন, কমিউনিটি নেতা মকদ্দুছ আলী, মদরিছ আলী বাদশা, কদর উদ্দিন, মদরিছ আলী মফজ্জুল, আবুল হাসনাত, মাওলানা শামীম আহমদ, ইঞ্জিনিয়অর আলা উদ্দিন, মো: মুহিবুর রহমান, মো: নূরুল ইসলাম, মাওলানা সুলেমান আহমেদ, মো: নূরুল আলী রিপন সহ অনেকে।

সভায় বিএনপি নেতা কলমদর আলী বলেন, ইলিয়াস আলী ফিরে হতে হলে দেশে বিদেশে সব জায়গায় আরো জুড়ালো আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪