কলম্বিয়াকে হারিয়ে সেমিতে ব্রাজিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

30983_bazদলীয় অধিনায়ক থিয়াগো সিলভা ও ডেভিড লুইজের গোলে ২-১ গোলের ব্যবধানে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক দল। ফাইনালের টিকিট নিশ্চিত করতে ৮ই জুলাই জার্মানির মুখোমুখি হবে নেইমারের দল। সেমিতে উঠার লড়াইয়ে খেলার সাত মিনিটের মাথায় দলীয় অধিনায়ক থিয়াগো সিলভার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। নেইমারের দুর্দান্ত কর্নার কিক থেকে পাওয়া বলকে প্রতিপক্ষের জালে জড়ান সিলভা। আর এ গোলের মধ্য দিয়ে হাইভোল্টেজ এ ম্যাচে অনেকটা চাপমুক্ত হয়ে খেলে ব্রাজিল। ফলে প্রথমার্ধের খেলায় আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ডেভিড লুইজের দৃষ্টিনন্দন শর্ট থেকে দ্বিতীয় গোলটি আসে ব্রাজিলের। এতে দুই শুন্যতে এগিয়ে যায় ব্রাজিল। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে কলম্বিয়ার পক্ষে একমাত্র গোলটি আদায় করেন রদ্রিগেজ। খেলা শেষ হয় ২-১এর ব্যবধানে। ফোর্তালেজার এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে হলুদ উৎসবে  শেষ হয় কলম্বিয়ানদের বিশ্বকাপ আসর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪