লন্ডনে বিশিষ্ট ব্যাবসায়ী খালেদ মিয়ার সৈজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

10500557_739765356087664_8865660111253092537_nমানবধিকার কর্মী ,বিশিষ্ট ব্যাবসায়ী জনাব খালেদ মিয়ার সৈজন্যে এক ইফতার মাহফিল গত ১জুলাই ইস্ট লন্ডনের বারাকা রেস্টুরেন্টে অনুষ্টিত হয় | ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিতি হিসাবে উপস্তিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক, নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব তৈয়বুর আলম খন্দকার, প্রধান বক্তা হিসাবে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধরী, বিশেষ অতিতি হিসাবে উপস্তিত ছিলেন ইউকে বিএনপির সহ সভাপতি আহমদ আলী, বিশেষ বক্তা হিসাবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সভায় আরো উপস্তিত ছিলেন মিসেস তৈয়বুর, যুক্তরাজ্য জাসাস’র সভাপতি এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক, ছাত্রদল ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক আহবাব হুসাইন খান বাপ্পি, লন্ডন মহানগর জাসাস’র সভাপতি বদরুল ইসলাম, ইউকে জাসাস’র যুগ্ম সাধারণ সম্পাদক তানজীর চৌধরী শিমুল, বিশিষ্ট সাংবাদিক জাকির হুসাইন কয়েস, শরিফ মুহাম্মদ করিম, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম মিরাজ, যুক্তরাজ্য তরুণ দলের যুগগ্ম আহবায়ক সরফরাজ আহমদ সর্ফু, মাসুদুর রহমান, অলিউর রহমান চৌধরী ফাহিম, বিশিষ্ট সাংবাদিক এনাম আহমাদ, নুমান আহমেদ, ব্যারিস্টার আশরাফ প্রমুখ |
ইফতার মাহফিলে পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ চৌধরী|
সভায় প্রধান অতিথি জনাব তৈয়বুর আলম বলেন, দেশে এখন গণতন্ত্রের আধলে এক দলীয় বাকশাল তন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে | তিনি বর্তমান শাসনামল কে ৭২ থেকে ৭৫ এর শাসনামলের সাথে তুলনা করে বলেন দেশে বর্তমানে আইনের শাসন অনুপস্তিত |বর্তমানে দেশে সন্র্রাসী আর গডফাদারদের রাজত্ব চলছে | আর এসব গডফাদারদের সহায়তা করছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাছিনা|তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্টায় প্রবাসীদেরকে আরো সুচ্চার ভুমিকা রাখার আহবান জানান |

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪