ব্রাজিল ও আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে- শাকিব খান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বকাপ এলেই মনের মধ্যে অন্যরকম একটি উত্তেজনা কাজ করে। কে কোন দলের সাপোর্টার তা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বাড়িতে বাড়িতে সাপোর্টাররা তাদের পছন্দের দেশটির পতাকা লাগায়। কেউ কেউ বিশ্বকাপ উপলক্ষে আরও ভিন্ন ধরনের তকমা লাগায়। বরাবরের মতো এবারও এমনটাই দেখছি। দেখলে অবশ্য ভালই লাগে। কে বড় কে ছোট, কে মুসলিম-কে হিন্দু, কে আওয়ামী লীগ-কে বিএনপি, সবাই এক হয়ে নিজের পছন্দের দলের খেলা দেখে। এবারের ম্যাচগুলোও ভাল হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের প্রতিটি খেলাই ছিল চোখে পড়ার মতো। ব্রাজিল ও চিলির খেলাটি দেখেছি। শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছে। বেশ উত্তেজনা ছিল। এছাড়া মঙ্গলবার আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডের খেলাটিও অতিরিক্ত সময়ে গড়িয়েছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে এক গোল পেয়েছে আর্জেন্টিনা। তবে এবারের বিশ্বকাপে একটি বিষয় খেয়াল করেছি। কোন দলই কোন দল থেকে খারাপ নয়। সবাই ভাল খেলছে। তবে মেসি ও নেইমার যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের অন্যরকম এক শক্তি। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। দুই দলই ভাল। সুন্দর একটি খেলা ও ব্রাজিলের জয় আশা করছি। আর সবার মতো আমিও চাই ব্রাজিল ও আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪