ওসমানীনগরে ভাতিজার হাতে চাচা খুন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

khun_42_17541বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : জেলার ওসমানীনগর উপজেলায় ভাতিজার হাতে চাচা কদরিছ আলী (৭০) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ সানাই আলী ও ঝর্ণা বেগম নামে দুজনকে আটক করেছে। উপজেলার পূর্বটিলাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার পূর্বটিলাপাড়া গ্রামের কদরিছ আলী ও তার ভাতিজা উস্তার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সকালে উস্তার আলীর সঙ্গে তার চাচা কদরিছ আলীর কথাকাটাকাটি হয়। উস্তার আলী এক পর্যায়ে চাচা কদরিছ আলীকে দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি জুবের আহমেদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪