বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মী সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

8250বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সভা মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা  বিএনপির আহবায়ক জালালউদ্দিন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য বশির আহমদ, হাফিজ আরব খান, উপজেলা মহিলাদলের আহবায়ক নুরুন নাহার ইয়াছমিন, বিএনপি নেতা আশিক আলী, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক শেখ ফরিদ, আলাল আহমদ, আমিরউদ্দিন, গিয়াসউদ্দিন, শামছুদ্দিন, ছাত্রদল নেতা শাহ আমির, শাহজাহান, মুহিবউদ্দিন, সুমন মিয়া, হোসেন আহমদ প্রবেল, তানিমুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শাহ নিজাম, মাসুদ আহমদ, জিয়াউদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪