বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে প্রবাসী আ’লীগ নেতা নূরুল ইসলামের ইফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

3বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা, সমাজসেবক ও প্রবাসী নুরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতার।
নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমার সুইটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাধন দাশ, প্রচার সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য নুর উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক আবদুল আহাদ, আশিক আলী, মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বেগ, টুনু তালুকদার, লোকমান হোসেন, এনামুল হক, আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, সজল বৈদ্য, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সিলেট জেলা তুরুণ লীগের যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন বাবুল, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪