বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। সরকার আজো তাঁর কোন সন্ধান দিতে পারেনি। এই অবৈধ সরকারকে অভিলম্ভে পদত্যাগ করে নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান। ঈদের পূর্বে ইলিয়াসকে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
তিনি রবিবার রাত ৮টায় উপজেলার শেখেরগাঁও গ্রামের যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুল কালাম সমুজ আলীর উদ্যোগে সংর্বধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
যুক্তরাজ্য বিএনপির আবদুল কালাম সমুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি নেতা কলমদর আলী, হাফিজ আরব খান, যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান, ছাত্রদল নেতা মুহিব উদ্দিন, বিশ্বনাথ সাইবার দলের যুগ্ম-আহবায়ক আবদুল তুহিন কালাম, জাহাঙ্গীর আলম সুজন, শাহিন আহমদ, তৈয়মুছ আলী, শাহ মৌরশ আলী, মুক্তার আলী রুবেল, আবু হাসান সোহাগ, তুরন মিয়া, মৎস্যদল নেতা এনাম শাহ। এসময় দৌলতপুর ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার পূর্বে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪