বিশ্বনাথে অলংকারী যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে ইসলামী উন্নয়ন ফাউন্ডেশন ও অলংকারী যুব সমাজের উদ্যোগে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অলংকারী গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল হাসিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, সিলেট জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফখরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, অলংকারী ইউপি সদস্য হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামছুল ইসলাম, বিশ্বনাথ থানা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম।
আমিনুল ইসলাম স্বপনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমির উদ্দিন, ডালিম, জামায়াত নেতা আমিনুল ইসলাম, আলিম উদ্দিন, ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, শাহজাহান, শানুর আলী, রিপন মিয়া, সংগঠক জাহেদুর রহমান, দিলোয়ার হোসেন, রাজিব মিয়া, নজির হোসেন, আব্দুল মুহিদ, আব্দুর রহীম, রাসেল আহমদ, এমরান আহমদ প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪