রাজধানীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
gun-300x179ঢাকা : রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া জানান, রাত পৌনে ৩টার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের সাথে ছিনতাইকারীদের গুলি বিনিময় হয়। এ সময় দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
অপরদিকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুলি বিনিময়ের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪