সঙ্গীতশিল্পী পারভেজের সাথে লাক্সতারকা সীমানার গোপনে বিয়ে

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

image_176_32570দীর্ঘদিন প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন লাক্সতারকা রিশাত লাবণী সীমানা ও সঙ্গীতশিল্পী পারভেজ। সম্প্রতি ঢাকার মিডিয়ায় এমনই গুজব উঠেছে। বিয়ের বিষয়টি সত্য বলেই নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।

জানা যায়, কিছু দিন ধরেই বিয়ে নিয়ে সীমানা ও পারভেজ উভয়ের পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল। মাঝে কিছুটা ঝামেলারও সৃষ্টি হয়। দুই পরিবার তাদের মেনে নেবে না বলে জানান। একপর্যায়ে নিজেদের প্রেম প্রতিষ্ঠা করার জন্য দুজনই নিজ নিজ পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পরিণামে দুজনকেই নিজেদের বাড়ি থেকে বের হয়ে যেতে হয়।

অবশেষে নিজেরাই বিয়ের কাজ সেরে নিয়েছেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, বিয়ের পর বর্তমানে সীমানা ও পারভেজ দুজনই একসঙ্গে ঢাকায় একটি ফ্ল্যাটে বসবাস করছেন। এ বিষয়ে সীমানার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে নারাজ। তবে বিয়ের বিষয়টি তিনি অস্বীকারও করেননি।

অন্যদিকে পারভেজ বিয়ের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘বাবার অসুস্থতার কারণে আপাতত বিয়ের সিদ্ধান্ত বাতিল করেছি।’ উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই সীমানা কারও সঙ্গে যোগাযোগ করছেন না। এমনকি নাটকের শুটিংয়েও অংশ নিচ্ছেন না বলে পরিচালকরা জানান।

কিছুদিন আগে সীমানা বলেছিলেন যে পরিবারের পছন্দের বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের পর নিয়মিত অভিনয় প্রসঙ্গে অভিনয় সীমানা তখন বলেছিলেন, স্বামী চাইলে আমি অভিনয় ছেড়ে দেব। কারণ আমার কাছে আমার পরিবারের সুখই সবার আগে। তবে আমি মনে করি, আমার স্বামী কখনো এমনটি বলবেন না। কারণ তিনি তো আমাকে জেনে-শুনেই বিয়ে করবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪