ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

29624_Sushma_PTIঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিন দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। রাত পৌনে ১১টা নাগাদ তাকে বহনকারী একটি স্পোশাল ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সচিব মো. শহীদুল হকসহ পররাষ্ট্র দপ্তর ও ভারতীয় হাই কমিশনের পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ এম মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকা ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন সুষমা। এছাড়া একটি সেমিনারে বক্তব্য দেবেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪