বিনোদন ডেস্ক : এক সঙ্গে অভিনয়ে জুটি বাঁধছে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। পি এ কাজলের পরিচালনায় ‘ঢাকার ছেলে কলকাতার মেয়ে’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।
ছবিতে আরো অভিনয় করছেন কলকাতার দীপংকর দে, মানস বন্দোপাধ্যায়, আবু হেনা রনি প্রমুখ।
কবির বকুলের কথায় ‘শোন কলকাতার মিস, আমি ঢাকার ওয়ান পিস’ শিরোনামে একটি গান তৈরির কাজ চলছে।
যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির শুটিং হবে ভারত ও বাংলাদেশ।









