প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত খালেদার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

48916_hasina-kheladaবিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের সহ দফতর সম্পাদক আসাদুল করীম শাহিন। ওই কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিন চিঠিটি গ্রহণ করেন।
আগামী ২ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সৌজন্যে আয়োজিত খালেদার এই ইফতার মাহফিলে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে দাওয়াত দেয়া হয়।
হাসিনা ছাড়াও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪