বিনাকর্তনে ছাড়পত্র পেলো ‘অদৃশ্য শত্রু’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

20130602-piya-311x186বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অদৃশ্য শত্রু’। মাশরুর পারভেজ জীবরান ও আকিব পারভেজের যৌথ পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি প্রযোজনা করেছে পারভেজ ফিল্মস।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ‘অদৃশ্য শত্রু’ একটি অ্যাকশননির্ভর চলচ্চিত্র। সম্প্রতি এটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। প্রস্তুতি শেষে ছবিটি শিগগিরই মুক্তি দেয়া হবে।

পারভেজ ফিল্মস প্রযোজিত ‘অদৃশ্য শত্রু’ ছবিতে অভিনয় করেছেন মাসরুর পারভেজ জীবরান, নবাগত প্রিয়া আমান, জায়েদ খান, ডন, আহমেদ শরীফ, জাভেদ এবং দুটি বিশেষ চরিত্রে সুচরিতা ও সোহেল রানা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪