উলামা-মাশায়েখ ও এতিমদের সাথে খালেদার ইফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
50505_mhelঢাকা : রমজানের প্রথম দিন উলামা-মাশায়েখ ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস কাবে বিএনপি চেয়ারপারসন তাদের সন্মানে এই ইফতার আয়োজন করেন।
তেজগাঁও, শান্তিনগর ও ফকিরেরপুলের দুই শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত উলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মূল মঞ্চে খালেদা জিয়া এতিমদের পাশে নিয়ে ইফতার করেন।
একই টেবিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুজাফফর আহমেদ, হাটাজারি মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি, মধুুপুরের পীর সাহেব মওলানা আবদুল হামিদ, সুবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালি উল্লাহ, লালবাগ মাদ্রাসার মাওলানা আবদুল হাসনাত আমিনী প্রমুখ ইফতার করেন।
ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, বারিষ্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি মাওলানা হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমূখ নেতারাও উপস্থিত ছিলেন।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪