বিশ্বনাথ ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

M.P-Yahyia-Chy.-Photo-1-27-06-14-300x175বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষ বেঁচে থাকার সংগ্রামে ঠিকে থাকতে পারবে। তাই বিবেকের তাড়নায় স্ব স্ব অবস্থান থেকে সামর্থবান ব্যক্তি, সংগঠন এর সৃজনশীল কার্যক্রম চালিয়ে যেতে হবে।
তিনি গতকাল শুক্রবার ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে বিশ্বনাথ শাহবাজপুর করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট মুরব্বী হাজী শওকত আলীর সভাপতিত্বে ও সমাজসেবী নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক হেদায়েত উল্লাহ। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস শাকুর, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, লাল মিয়া, বাদশাহ মিয়া, আবুল কালাম, আমিনুল ইসলাম, সমাজসেবক সালমান আহমদ চৌধুরী সাম্মী, ইমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ যুব সংহতির যুগ্ম  আহবায়ক স্বপন রাজ ও সদস্য মমশাদ আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪