বিশ্বনাথে মাওলানা নুরুল ইসলাম মইজপুরীর জানাযা রাত ৮টায়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম মইজপুরীর জানাযার নাম আজ রাত ৮টা মরহুমের নিজ বাড়িতে অনুুুুুষ্ঠিত হবে। তিনি আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উপজেলার দেওকলস ইউনিয়নের মইজপুর গ্রামে নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪