লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মনোনিত শাহনুর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনিত হয়েছেন মুহাম্মদ শাহনূর হোসাইন। তিনি লামাকাজী ইউনিয়নের বিদ্যাপতি গ্রামের মৃত শরাফত আলীর পুত্র। সভাপতি পদে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শাহনূর হোসাইন’সহ তিন জনের নাম শিক্ষা বোর্ডে প্রস্তাব করা হয়। এরপর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত রবিবার (৩ নভেম্বর) শাহনূর হোসাইনকে সভাপতি হিসেবে মনোনিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিফত আলী।
প্রসঙ্গত, শাহনুর হোসাইন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪