বিশ্বনাথে যুবলীগ নেতার ভাইয়ের ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার আটপাড়া (মাস্টারবাড়ী) গ্রামের মরহুম হাজী আজম আলীর পুত্র ও জেলা যুবলীগের সাবেক সদস‌্য মাসুদ আহমদের বড় ভাই আব্দুস সালাম (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……….রাজিউন)। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আব্দুস সালাম দীর্ঘদিন ধরে যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। মৃত‌্যুকালে তিনি মা, স্ত্রী, ২ কন‌্যা ও ভাই-বোন সহ অশংখ‌্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শনিবার (৫ অক্টোবর) বেলা ২টায় আটপাড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪