বালাগঞ্জে কেএসবি যুব কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ১নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামবাসীর সমন্বয়ে গঠিত সমাজ উন্নয়নমূলক সংগঠন কেএসবি যুব কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার স্থানীয় মাদরাসা বাজারে এ কমিটি পুনর্গঠন করা হয়। এ উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু।
কেএসবি যুব পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় নেছাওর আলীকে সভাপতি, গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সুহেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, যুব কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সহ-সভাপতি নানু মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবলু, কোষাধ্যক্ষ শিমুল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন খসরু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজমান আলী, সহ প্রচার সম্পাদক জয়নুল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিয়ান রনি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমদ, প্রবীণ সমাজকর্মী আব্দুল আজিজ, তছির আলী, সাদ উল্লাহ, তখলিসুর রহমান, মতাহির আলী, আব্দুর রহমান, শাহাব উদ্দিন, সালেক আহমদ, শিকদার আলী, শিব্বির আহমদ, মিটন মিয়া, আজাদ মিয়া, রুবেল আহমদ, স্বপন মিয়া, জামাল মিয়া, জয়নাল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪