বালাগঞ্জের ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদের মাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সামসুন্নাহারের মৃত্যুতে বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় শোকসভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদ ও ফয়েজ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হাজী এমএ মালেক, সদস্য মাওলানা আজমান আলী, তজমুল আলী, আনোয়ার আলী, সমাজকর্মী হাজী মোহাম্মদ আলী গোলশের, ফখরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান পংকি, সুমন চন্দ্র মালাকার, আবদুল খালিক, মাহমুদুন নেছা, শুভ লস্কর, আল আমিন, সুজন চন্দ্র বণিক, আব্দুল কুদ্দুস প্রমুখ। শোকসভার শেষে মরহুমা সামসুন্নাহারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪