নাজিরবাজারে র‌্যাবের অভিযানে ২৫ জুয়ারি আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Press photo 03.08.2019.Splবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকা থেকে ২৫ জুয়ারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৯১ হাজার ৫৮০টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার তেতলি গ্রামের মৃত কবির মিয়ার পুত্র মঈন উদ্দিন (৩৬), রশিদপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আশিক মিয়া (৪৫), বেটুরমুখ গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র রুয়েল মিয়া (২৭), মৃত ধন মিয়ার পুত্র সুফি মিয়া (২৭), আদিতপুর গ্রামের আফতাব মিয়ার শাকিল আহেমদ নুর (২৭), লালাবাজার এলাকার দ্বীন ইসলামের পুত্র নজরুল ইসলাম (২৮), নিজগাঁও গ্রামের গৌছ আলীর পুত্র আলী হোসেন (২৪), শাহ সিকন্দরপুর গ্রামের মৃত আমিন উল্লাহর পুত্র জালাল উদ্দিন (৩১), পশ্চিমভাগ গ্রামের মৃত আফতাব আলীর পুত্র বাবুল আহমেদ (২৮), কুতুবপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র শাহিন মিয়া (৩০), মৃত সোনাফর আলীর পুত্র খালেদ মিয়া (৩২), ফরিদপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সেবুল মিয়া (৪০), বলদি গ্রামের মৃত হানিফ আলীর পুত্র আতাউর রহমান (৩৭), বিশ্বনাথ উপজেলার হিমিদপুর গ্রামের সিরাজুল হকের পুত্র সেলিম আহমদ (৩১), জানাইয়া গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র হাবিবুল মিয়া (৩২), ছালিয়া গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র বাহার আলী (৪০), ইলামেরগাঁও গ্রামের মৃত জুনাব আলীর পুত্র আব্দুস সালাম (৫৫), বালাগঞ্জ উপজেলার হায়দরপুর গ্রামের মৃত মছন আলীর পুত্র আব্দুস সালাম (৪৫), মাকড়শী গ্রামের লাল মিয়ার পুত্র রাসেল মিয়া (২২), ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিকাপন গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র জয়নাল আবেদীন (২৮), নিজ করমশি গ্রামের মৃত খাজা মিয়ার পুত্র কনর মিয়া (৩২), মমিনপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র আব্দুল হক (২১), ইছামতি গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শায়েস্তা (৫০), মাটিয়ানী গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র আবদাল মিয়া (৩৪), দশহাল গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র নুরুজ্জামান (৩২),

আটককৃত জুয়ারিদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪