বিশ্বনাথ উপজেলা বিএনপির দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

67342506 2117542498355366 3905899119327051776 nবিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ‘নিখোঁজ’ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বসির আহমদ, প্রভাষক মোনায়েম খান, বিএনপি নেতা নূর উদ্দিন, আকদ্দুছ আলী, ফরিদ মিয়া, শামসুল ইসলাম, এনাম শাহ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুরমান খান, যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, আব্বাস আলী, আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, শিব্বির আহমদ, শাহজাহান আহমদ, নাজিম উদ্দিন, এনাম আহমদ, আব্দুল কাইয়ুম শিমুল, ফখরুল ইসলাম রেজা, জাকি হোসেন, কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা গিয়াস মিয়া, নূরুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪