জগন্নাথপুর মীরপুর হলিয়ারপাড়া জামেয়া মাদ্রাসায় ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Jogonnatpur Mirpur Madrasa Iftar Photo 24 05 19জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ তাজ উদ্দিন (রহ.) স্মরণে মাদ্রাসা মিলনায়তনে এক ইফতার মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হাফিজ তাজ উদ্দিন (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিক, মীরপুর বাজার কমিটির সাধারণ-সম্পাদক আব্দুল কাদির, হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম, সহকারি শিক্ষক মিজানুর রহমান মিজান, মাষ্টার কাছম আলী, প্রাক্তন শিক্ষক আজিজুর রহমান, মাদরাসা গভর্নিং বডির সদস্য মুজাক্কির হুসেন, আব্দুল গণী সোহাগ, মাদরাসার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সভাপতি ক্বারী আবুল বশর, আব্দুল আজিজ, মুহিবুর রহমান, আব্দুল হান্নান, প্রাক্তন ছাত্র তাজুল ইসলাম তাজুল প্রমূখ।
স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাহার ও অর্থ সম্পাদক হাফিজ জাকির আহমদের উপস্থাপনায় ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। এছাড়াও মাহফিলে হাফিজ তাজ উদ্দিন (রহ) স্মৃতি পরিষদের সহ-সভাপতি ছাদিক আল হাছান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, অফিস সম্পাদক আব্দুল হামিদ, সমাজ কল্যান সম্পাদক আব্দুস সালাম জুবায়ের, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ আওলাদ, সাংস্কৃতিক সম্পাদক সুলতান আলম, সদস্য মামুন, নাহার, সাহান, লায়েছ, ইকবাল, মাহবুব সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪