আ ন ম শফিকুল হকের শয্যাপাশে সাবেক অর্থমন্ত্রী মুহিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

60635167 1296878970477343 8897097403035811840 nবিশ্বনাথনিউজ২৪ :: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অসুস্থ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হককে দেখতে তার বাসায় গিয়েছেন ।

রোববার (১৯ মে) সকালে তিনি শফিকুল হকের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর ছোট ভাই এস এ মুঈজ সুজন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট মহানগর যুবলীগের সদস্য কিশোর ভট্টাচার্য্য জনি প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪